এ বছরের মার্চ মাসে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। তিনি চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।
তার মোবাইল ফোনে দেশি ও বিদেশি নাগরিকদের সঙ্গে সন্দেহভাজন বৈঠকের ছবি এবং কথোপকথনের তথ্য-প্রমাণ পেয়েছিল পুলিশ।
এমন একজন দেশবিরোধীর হাতে শহীদ জিয়ার ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। তাকে বাগেরহাট-১ (চিতলমারী–ফকিরহাট–মোল্লাহাট) আসন থেকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে।
আমরা যখন বলি বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়ে গেছে, তখন অনেকেই হেসে উড়িয়ে দেন। এমন একজন ভারতীয় দালাল ও প্রচণ্ড বিতর্কিত ব্যক্তিকে কি বিএনপি না জেনে প্রার্থী করেছে?
গতকালের আনন্দবাজার-এর প্রতিবেদন দেখুন। বিএনপি কি সেই প্রতিবেদনের কোনো প্রতিবাদ জানিয়েছে?
প্রিয় দেশবাসী ভোটের মাঠে আমরা এদেরকে এসব গাদ্দারির সমুচিত জবাব দেব ইনশাল্লাহ। আপনারা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিন।
বাগেরহাট-১ আসনে বিতর্কিত প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপিকে ঘিরে প্রশ্ন
Previous Articleভোটাধিকার ও গণতন্ত্রের বার্তা নিয়ে পথে নামলো ‘সুপার ক্যারাভান’
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000