বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম আজ এক সমাবেশে বক্তব্যরত অবস্থায় স্ট্রোক করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম সাহেব ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ তাআলা তাঁদের সবাইকে এই শোক সইবার শক্তি, ধৈর্য ও উত্তম সান্ত্বনা দান করুন।
তাঁর প্রথম জানাজা নিজ গ্রাম ভেড়ামারা গোলাপনগর এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
২য় জানাজার নামাজ আগামীকাল (২০ জানুয়ারি) সকাল ৯ টায় কুষ্টিয়া চাদাগাড়া ঈদগাহ মাঠে এবং পরে বেলা ১১.৩০ মিনিটে মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
আমিন, ইয়া রব্বাল আলামীন।