প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি আবদুর রশিদ জিতুসহ হল সংসদের নির্বাচিত নেতারা বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া হল সংসদের একাধিক নেতাও ছাত্রদলে যোগদান করেন। তাদের মধ্যে শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, একই হলের জিএস মাসুদ রানা মিন্টু, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল ছিলেন অনুষ্ঠানভুক্ত।
অন্যদের মধ্যে ছাত্রদলে যোগ দেন:
- নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব
- আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল
- আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর
- রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক
- নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ
- বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি
- মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ
- শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ জয়লাভ করে। বাকি পাঁচটি পদের মধ্যে দুটি পদের জয় হয় স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্জন করে।