ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে রাজধানীসহ সারা দেশে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক না হিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুটি রাজনৈতিক দলের লোকেরা পাল্টাপাল্টিভাবে ঢাকায় ভূমি দখল করেছে। ক্ষমতায় গেলে এসব ভূমিদস্যুদের চিরতরে নির্মূল করা হবে।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার দল কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, ভূমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর আইন প্রয়োগ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।