শুক্রবার রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবে চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। একটা দলের জায়গা আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।
বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শাপলা কলিতে ভোট দেওয়ায় কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারাদেশে নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে।
এতকিছুর পরও সুশীল সমাজ, নারী অধিকার কর্মীরা চুপ আছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপির নেতাকর্মীরা সবসময় সরব থাকবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতৃবৃন্দ।
@ডেইলি ক্রাইসিস বিডি
1 Comment
Start profiting from your network—sign up today!