কালিয়াকৈর, গাজীপুর | ১৭ মার্চ ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাস স্ট্যান্ডে ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনের জন্য সারি সারি গাড়ি থেমে আছে। মঙ্গলবার দুপুরে দেখা গেছে, বাসগুলো যাত্রী ওঠার জন্য অপেক্ষায় আছে।
জুই এন্টারপ্রাইজের চালক লোকমান হোসেন জানান, “আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, গাড়িতে যাত্রী হলেই চলে যাব।”
ঠাকুরগাঁও এলাকার যাত্রী সুমী বলেন, “আমার স্বামী ডিউটিতে আছেন। তিনি ঈদের আগের দিন বাড়ি যাবেন, তাই ঝামেলা এড়াতে আমি আজই বাড়ি যাচ্ছি। কিন্তু তেলের অভাবের কারণে গাড়িভাড়া বেশি চাচ্ছে।”
রংপুরগামী সিফাত পরিবহনের সুপারভাইজার রফিক জানান, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ থাকবে প্রবল।”
দিনাজপুরের বীরগঞ্জ রোডের এক সুপারভাইজার বলেন, “ঢাকা কাউন্টার থেকেই আমার গাড়ির টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এর পরও রাস্তা থেকে যত যাত্রী উঠবে, তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করব।”
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত জানান, “এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো পর্যাক্রমে ছুটি করবে, তাই ঈদে ঘরমুখী যাত্রীদের তেমন চাপ পড়বে না। যাত্রী নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে, কারো কোনো সমস্যা হবে না।”
Context / Observation
ঈদ সামনে রেখে মহাসড়কে যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। যানজট ও অতিরিক্ত ভাড়া নেওয়ার মতো সমস্যা এড়িয়ে যেতে পুলিশি তৎপরতা জরুরি হিসেবে ফুটে উঠেছে।