পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সন্ধ্যায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং সহকারী প্রক্টরবৃন্দ।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে দলীয় প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
পরে চাকসু ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি ও অন্যান্য প্রতিনিধিরা নাহিদ ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। চাকসু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় শেষে চবি স্টেশনে ছাত্রশক্তির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে চা-আড্ডায় অংশ নেন নাহিদ ইসলাম। এ সময় তিনি ছোট দোকানদার ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের সঙ্গে আড্ডার উষ্ণ মুহূর্তে প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।