যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি স্থায়ী রূপ দিতে ইরানের একটি উচ্চপর্যায়ের আলোচক দল আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই প্রতিনিধি দলে রয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা চুক্তি অনুযায়ী অপর পক্ষের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও বাস্তবায়নের দাবি নিয়ে সেখানে যাচ্ছেন। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারও অংশ নেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই স্থায়ী শান্তি আলোচনার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছেন। তবে জেডি ভ্যান্স শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন রাতে।পারমাণবিক বিষয় ও লেবাননের পরিস্থিতি নিয়ে ইরানীদের সাথে আলোচনা জন্য সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ভ্যান্স