যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার পরমাণু কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন।
মেরিল্যান্ডের অ্যান্ড্রিউজ বিমানঘাঁটি থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে এবং ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন,
তিনি সুইজারল্যান্ড যাচ্ছেন মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয় দুটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দুটি বিষয়ে অগ্রগতি তৈরি করাই মার্কিন প্রতিনিধি দলের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন। তিনি জানান যে, সেখানে তিনি খুব বেশি সময় থাকবেন না। আলোচনার জন্য তিনি মাত্র “এক বা দুই দিন” সুইজারল্যান্ডে অবস্থান করতে পারবেন।