নর্থসাউথের ট্রাজেডিতে নতুন বিজয়ের গন্ধ দেখছেন ইসলামী চিন্তাবিদ
ঢাকা ,Daily Crisis BD মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫
দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি হারুন ইজহার। সাম্প্রতিক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে এক আবেগঘন বার্তায় তিনি বলেন“এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মহান কুরআন চর্চার দূর্গে পরিণত করো। এটিই হবে উত্তম প্রতিশোধ।”
মুফতি হারুন ইজহার তাঁর বার্তায় তরুণদের উদ্দেশে আরও বলেন,
“হে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্মার্ট মুসলিম প্রজন্ম!
তোমাদের প্রতিষ্ঠানগুলোকে কুরআনিক শিক্ষার কেন্দ্র বানাও।
আমি নর্থসাউথের ট্রাজেডিতে এক নতুন বিজয়ের গন্ধ পাচ্ছি।
কুরআনিক আধ্যাত্মিকতা ও সমাজবিজ্ঞানের সমন্বিত জ্ঞানে সজ্জিত হয়ে
নতুন জীবনের দর্শনের আজান তোমাদের দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন,
“তোমরা একা নও। আমরা তোমাদের ডানে, বামে, সামনে ও পিছনে আছি।
কুরআনের আলোয় তৈরি হবে নতুন প্রজন্মের নৈতিক, আত্মিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ।”
ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে যে তরুণদের মধ্যে ধর্মীয় চেতনা ও সামাজিক সচেতনতা তৈরি হয়েছে, তা নতুন এক ধারার সূচনা করেছে। এই প্রজন্ম কেবল প্রতিরোধ নয়, বরং আত্মিক বিপ্লব ও কুরআনভিত্তিক সমাজ গঠনের দিকে এগোচ্ছে।
একজন ছাত্রনেতা মন্তব্য করেন,
“আমরা আর শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নই।
আমরা চাই কুরআনের আলোয় আমাদের জীবনের নতুন দিকনির্দেশনা খুঁজে নিতে।
এটাই হবে আমাদের সত্যিকারের বিজয়।”
মুফতি হারুন ইজহার-এর এই অনুপ্রেরণামূলক বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক তরুণ একে “কুরআনিক জাগরণের ডাক” হিসেবে দেখছেন, যা বাংলাদেশের শিক্ষাঙ্গনে নতুন ধারার চিন্তা ও আন্দোলনের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।