ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আবরারের আদর্শ অনুসরণ করে ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
লে. কর্ণেল ফেরদৌস আজিজ বলেন, “আবরারের মতো সন্তান যে পিতা-মাতা জন্ম দিয়েছেন, তাদের প্রতি সালাম। আবরার ফাহাদ হলো আমাদের সেনাপতি। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কাউকে সম্পৃক্ত হতে দেওয়া উচিত নয় যিনি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।”
দেশকর্মী ডিউক হুদা বলেন, “আবরারের আদর্শের বিপরীতভাবে এখন রাষ্ট্রে অনেক কিছু চলছে। কিন্তু আবরারের লক্ষ্য ছিল ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ গঠন। আমাদের সেই লক্ষ্য পুনরায় এগিয়ে নেওয়া উচিত।”
দেশ বাঁচাও আন্দোলনের নেতা মোহাম্মদ রিপন মন্তব্য করেন, “আবরারের মতে ভারতীয় অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই।”
সর্বশেষ মঞ্চ ২৪-এর যুগ্ম সদস্য সচিব রাসেল বলেন, “আবরারের মতোই আমাদেরও ভারতীয় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমাদের শত্রু ভারতের হস্তক্ষেপ থেকে দেশের স্বাধিকার রক্ষা করতে হবে।”
অনুষ্ঠানটি দেশের স্বাধীনতা ও ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে।