ডেইলি ক্রাইসিস বিডি | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ সাড়ির যোদ্ধা,
লে. কর্নেল ফেরদৌস আজিজ বলেছেন,
“জাতীয় পার্টি এখন যেন আওয়ামী লীগের রাজনৈতিক ভরসা এক ছদ্মমিত্র, যা গণবিরোধী রাজনীতির রক্ষাকবচে পরিণত হয়েছে।”
তিনি বলেন, এই যোগসাজশই আজ বাংলাদেশের গণতন্ত্রকে এক করুণ উপহাসে পরিণত করেছে। রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেও তিনি জানতে চান
এই নীরবতা কি কেবল কৌশল, না কি কোনো গোপন সমঝোতার ফল?”
স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নিয়ে ক্ষোভ
লে. কর্নেল ফেরদৌস আজিজ বলেন স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনাকে পদদলিত করা হচ্ছে।
তার মতে, জনগণ এখন জানতে চায়
গণতন্ত্র ও ন্যায়ের স্বার্থে এই প্রহসন কতদিন চলবে?
যারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিচার করতে হবে।
গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষার স্বার্থে কোনো আপস নয়।” জুলাই আন্দোলনের সময় জাতীয় পার্টি ও সরাসরি ছাত্র,জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা চালায়।সৈরাচারের দৌসর জাতীয় পার্টিকে বাংলাদের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি দেশের তরুণদের উদ্দেশে দৃঢ় আহ্বান জানিয়ে বলেন…
হাসিনার দোসরদের মুখোশ উন্মোচন করো!
গণঅভ্যুত্থানের চেতনাকে পুনর্জীবিত করো!
স্বৈরাচার ও তার সহযোগীদের রাজনীতি থেকে মুছে ফেলো!