Author: DailyCrisisBD

প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬ ইরানের সেনাপ্রধান আমির হাতামি সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলার জন্য সেনাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শত্রু স্থল অভিযান চালালে একজনও বেঁচে ফেরার সুযোগ পাবেনা। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার এক ভিডিওতে হাতামিকে অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেখা গেছে। এ সময় তিনি সেনাবাহিনীকে নির্দেশ দেন, শত্রুদের প্রতি মুহূর্তের গতিবিধি ও কার্যকলাপ অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে এবং আক্রমণের পদ্ধতি মোকাবিলার জন্য যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে। হাতামি বলেন, “শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।”এই নির্দেশনা ইরানের সামরিক কর্তৃপক্ষকে সম্ভাব্য হুমকির মোকাবিলায় প্রস্তুত রাখার লক্ষ্যে দেওয়া হয়েছে।

Read More

ঢাকা, ০২ এপ্রিল ২০২৬ রাজধানী ঢাকার দুই সিটিতে ভূমিকম্পের জন্য ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ভূমিকম্প সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হবে যাতে তারা শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে প্রস্তুত করতে পারেন। তিনি জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এটি জরুরি ত্রাণ ও উদ্ধার…

Read More

চৌহালী (সিরাজগঞ্জ), ০২ এপ্রিল ২০২৬ সিরাজগঞ্জের চৌহালীতে প্রবল ঝড়ের পর ছেঁড়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত মোহাম্মদ আলী খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঝড়ের কারণে ২২০ ভোল্টের একটি পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আজ (২ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়, কিন্তু ছেঁড়া তার মেরামত করা হয়নি। এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করা অবস্থায় শিশুটি তার সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পল্লী বিদ্যুতের অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ…

Read More

ড. মোহেল আলী | প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ বাংলার মুসলমানদের উৎপত্তি নিয়ে ইতিহাসে নানা তত্ত্ব প্রস্তাবিত হয়েছে। ১৮৭২ সালে এডওয়ার্ড টুইট ডাল্টনের “Descriptive Ethnology of Bengal” প্রকাশিত হয়, যেখানে বেভারলির তত্ত্বের সমর্থন জানানো হয়: নিম্নবর্ণের হিন্দুদের থেকে বাংলার মুসলমানদের উৎপত্তি হয়েছে। আদমশুমারি ও জনসংখ্যা ১৮৮১ ও ১৮৯১ সালের আদমশুমারিতে দেখা যায়, বাংলায় মুসলমানদের সংখ্যা হিন্দুদের চেয়ে বেশি। শুমারিকারীরা মনে করেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ নিম্নবর্ণের হিন্দুদের ধর্মান্তর। তবে কোনো বাস্তব উদাহরণ নেই, এবং আদমশুমারি ব্যবস্থার উন্নতি ও মুসলমানদের সহযোগিতার কারণে এই পার্থক্য বাস্তবতায় এসেছে। গবেষক ও তত্ত্বসমর্থকরা তবে এই ধারণার বাস্তবতা সন্দেহজনক, কারণ মুসলমানরা তখন শাসকও ছিলেন না এবং…

Read More

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে মালয়েশিয়ার সরকারি খাত, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা ও সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য ‘work from home’ অর্থাৎ বাসা থেকে কাজের নিয়ম চালু হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার এক ব্রিফিংয়ে জানান, এই পদক্ষেপ দেশের জ্বালানি ব্যবহারের চাপ কমাতে এবং সরকারি খাতের কার্যক্রমে অপ্রত্যাশিত ব্যাঘাত এড়াতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা শিগগিরই ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী বলেন, “এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলার জন্য একটি আগাম প্রস্তুতি। সরকারি খাত, সরকারি সংস্থা ও সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলো ১৫ এপ্রিল…

Read More

মাধবপুর (হবিগঞ্জ) প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ হবিগঞ্জের মাধবপুরে একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী এবং বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ রুটের ট্রেন চলাচল। দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। তবে দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, বুধবার রাত ৯টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যে লাইনচ্যুত হয়ে ছয়টি ওয়াগন উল্টে যায়। এতে ওয়াগন থেকে…

Read More

কোভেন্ট্রি, যুক্তরাজ্য, ০২ এপ্রিল ২০২৬ ইংল্যান্ডের কোভেন্ট্রির বেলগ্রেড থিয়েটারে প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’, যা দর্শকদের মধ্যে প্রশংসার সাড়া ফেলেছে। চলচ্চিত্রটির নির্মাতা হিসেবে বিশেষভাবে সমাদৃত হয়েছেন বাংলাদেশি পরিচালক মো. আজিজুর রহমান। চলচ্চিত্রটি প্রদর্শিত হয় ‘ফ্রিডম টু রিইমাজিন’ তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে। ডিজিটাল মিডিয়া একাডেমি এই প্রদর্শনীর আয়োজন করে। আজিজুর রহমান এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মাতৃত্বকে ‘গভীর ও নীরব নায়কত্ব’ হিসেবে তুলে ধরেছেন। চলচ্চিত্রে প্রতীকী ভিজ্যুয়াল, হৃদয়গ্রাহী শব্দ পরিকল্পনা এবং কাব্যিক বর্ণনার মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে একজন মা সন্তানের জন্মের আগেই তার নিরাপত্তার জন্য একটি পৃথিবী গড়ে তোলেন। শোকেসটি বেলগ্রেড থিয়েটারের বৃহত্তর কমিউনিটিভিত্তিক সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়,…

Read More

ঢাকা, ০২ এপ্রিল ২০২৬ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে ১১দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, “সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।” এর আগে বুধবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, সরকারি দলের কর্মকাণ্ডে গণভোটের রায় বাস্তবায়নের প্রতি অমনোযোগ আমাদের বিস্মিত ও আহত করেছে। সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন…

Read More

বাগদাদ, ০২ এপ্রিল ২০২৬ ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার সম্ভাবনা রয়েছে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এসব হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব গোষ্ঠী রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য স্থান উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ বেসামরিক লক্ষ্যবস্তুও ঝুঁকির মধ্যে থাকতে পারে বলে দূতাবাস জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করেছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক…

Read More

মোংলা (বাগেরহাট), ০২ এপ্রিল ২০২৬ ১৪ দিনের সরকারি অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মধু আহরণ শুরু করেছেন মৌয়ালরা। তবে বনদস্যু আতঙ্ক, বন্যপ্রাণীর আক্রমণ এবং প্রাকৃতিক ঝুঁকির মধ্যেই জীবিকার তাগিদে বনে প্রবেশ করতে হচ্ছে তাদের। বুধবার সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে বিভিন্ন পয়েন্ট দিয়ে দলবদ্ধভাবে সুন্দরবনে প্রবেশ করেন মৌয়ালরা। বন বিভাগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে তাদের পাস ইস্যু করা হয়। মৌয়ালরা জানান, প্রতিবছরের মতো এবারও জীবন বাজি রেখে মধু সংগ্রহে যেতে হচ্ছে। তবে এবার বনাঞ্চলে দস্যুদের তৎপরতা বাড়ার আশঙ্কা তাদের মধ্যে বাড়তি আতঙ্ক তৈরি করেছে। পাশাপাশি রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও রয়েছে। এক মৌয়াল রিপন…

Read More