Author: DailyCrisisBD
প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬ বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান ও আন্তর্জাতিক র্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। স্টিফেন ফোর্বস বলেন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা এবং ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিল সহযোগিতা করতে আগ্রহী। তিনি আরও জানান, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার…
প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬ দক্ষিণ আফ্রিকার ৩৭ বছর বয়সী ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। ডুসেন তার বিদায়ী বার্তায় বলেন, “দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কোচ ও মেন্টর হিসেবে দারুণ কিছু উপহার দিতে চাই। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের জন্য দারুণ সম্মান।” ২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ডুসেন তিনটি সংস্করণে ১৪৬টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণের ব্যাটে এসেছে ৬টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি, এবং সংগ্রহ করেছেন ৪,৯৭০ রান। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেন, “রসি দক্ষিণ…
প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬ আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম ও হত্যার ঘটনায় দায়ী বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এর বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে নিহত সজলের মা ভুলূ বেগম জবানবন্দি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। ভুলূ বেগম ট্রাইব্যুনালে বলেন, তিনি ঢাকার গেণ্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় দুই ছেলে—আজাদ ও সজল—সহ বসবাস করতেন। ২০১১ সালের ৪ জুলাই দুপুরে সজল বাসায় ভাত খেতে চাইলেও, পরে একটি ফোন আসার পর সে বাসা থেকে বের হয়। ভুলূ বেগম জানান, সজল বাইরে যাওয়ার আগে জানালার মাধ্যমে তাকে ডেকে বলেছিলেন ভাত খেয়ে যা, কিন্তু সজল বলে “আমি একটু কথা বলে আসি, পরে দুজনে একসঙ্গে খাবো।”…
প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬ ৫০তম বিসিএস পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন, যাতে বর্তমান দুই মাসের পরিবর্তে তিন মাস সময় দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবি জানান। সমাবেশে তাদের হাতে ছিল বিভিন্ন প্লাকার্ড— পরীক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, “৩৫ থেকে ৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষার জন্য গড়ে ৮ মাসের বেশি সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। বিসিএসের বিশাল সিলেবাসের জন্য এটি যথেষ্ট নয়।” তিনি আরও বলেন, লিখিত পরীক্ষার সময় বাড়ালে…
প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৩ এপ্রিল উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন, সংশোধিত ও কম খরচের প্রস্তাব জমা দেওয়ার পর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে এসেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, কনসোর্টিয়াম সার্ভিস চার্জ, অপারেশনাল কন্ট্রোল ও রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত আর্থিক প্রস্তাব পুনঃসমন্বয় করে ঢাকার উদ্বেগ দূর করেছে। গত সোমবার ও মঙ্গলবার ধারাবাহিক কারিগরি বৈঠকের পর চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে এসেছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক গত বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা…
স্পোর্টস রিপোর্টার, ০২ এপ্রিল ২০২৬ ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর বিসিবি থেকে পদত্যাগ করেছেন আরও এক পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন প্রাপ্ত ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক আজ বৃহস্পতিবার সকালে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দৈনিক আমার দেশকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের পদত্যাগের আগে ক্লাব কোটায় বিসিবি পরিচালক নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি, পদত্যাগের সঙ্গে আরও কোনো পরিচালক যুক্ত হয়েছেন কি না। এছাড়া পদত্যাগের পর আমজাদ হোসেনের বিসিবিতে কাজ চালাতে না পারার অভিযোগের ইঙ্গিতও পাওয়া গেছে।
প্রকাশ , ০২ এপ্রিল ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানে ‘অত্যন্ত কঠোর’ হামলার ঘোষণা দেওয়ার পর এক লাফে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। ভাষণের পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং অল্প সময়ের ব্যবধানে এটি প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছে যায়। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব তেলবাজারকে আশ্বস্ত করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে—এমন কোনো নিশ্চিত ইঙ্গিত না থাকায় সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা বেড়ে গেছে। সবশেষ তথ্য অনুযায়ী: বিশ্লেষকরা মনে করছেন, যদি ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হয় বা আন্তর্জাতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তবে তেলের…
কুয়াকাটা (পটুয়াখালী), ০২ এপ্রিল ২০২৬ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ব্রাউন সার্জনফিশ, যা স্থানীয়ভাবে ‘ট্যাং মাছ’ নামে পরিচিত। মাছটি মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। জেলেদের সূত্রে জানা যায়, গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ এই অদ্ভুত আকৃতির মাছটি তাদের জালে আটকা পড়ে। সচরাচর এমন মাছ জালে না পড়ায় তারা এটিকে তীরে নিয়ে আসেন। মাছটির গায়ের রঙ ধূসর থেকে বাদামি, শরীর ডিম্বাকৃতি এবং পাশ থেকে কিছুটা চেপে। ব্রাউন সার্জনফিশ সাধারণত ২০–৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং দলবদ্ধভাবে চলাফেরা করে। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরসহ বিশ্বের উষ্ণ জলবায়ুর সমুদ্রে…
কমলনগর (লক্ষ্মীপুর), ০২ এপ্রিল ২০২৬ লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে রুবেল হোসেন (৩০) ও আলা উদ্দিন (৩৩) নামে দুজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দুর্ঘটনা ঘটেছে এনবিসি ব্রিকসের টিনসেট ঘরে। স্থানীয় শ্রমিক মো. আলাউদ্দীন জানান, নিহত দুজনই ইটভাটায় লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে তারা টিনসেট ঘরে বিশ্রাম নিতে গেলে টেনে থাকা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে সর্টশার্কিটের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রুবেলের মা রাশেদা বেগম বলেন, রুবেল শ্বশুর বাড়িতে থাকতেন; তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছেন। রুবেল ইটভাটায় কাজ করতেন। মৃত আলাউদ্দিনের পরিবারের কোনো খোঁজ মেলেনি। লাশগুলো বর্তমানে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দায়িত্বরত পুলিশের এসআই…
প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬ এপ্রিল মাসে দেশে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,৭২৮ টাকা। নতুন দাম ২ এপ্রিল বিকেলেই কার্যকর হবে। এর আগে, ২ মার্চ দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল ১,৩৪১ টাকা। এছাড়া, অটোগ্যাসের ভোক্তা মূল্যও প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের দর থেকে ৩ পয়সা কমানো হয়। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যের ওঠানামা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000