Author: DailyCrisisBD
প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬ সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নামবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ ও তেজগাঁও দক্ষিণ থানার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করা হয়েছিল। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিতে নতুন ধারার সৃষ্টি হবে বলেও অনেকে প্রত্যাশা করেছিলেন। কিন্তু…
স্পোর্টস রিপোর্টার, ০২ এপ্রিল ২০২৬ রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারও শুরু হতে যাচ্ছে ব্যাংকারদের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাংকার্স ক্লাব রাজশাহীর আয়োজনে ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসর মাঠে গড়াবে আগামী ৩ এপ্রিল। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি ব্যাংক। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংক-সহ রাজশাহীতে কার্যরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ব্যাংকার্স ক্লাব রাজশাহী ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি রাজশাহীর অন্যতম জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। ব্যাংকাররা সপরিবারে মাঠে এসে খেলা উপভোগ করায় আসরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এবারের আসরে খেলা অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন…
প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬ সংগীতশিল্পী নোবেলের জামিন বাতিল করে তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় এ আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান। তিনি জানান, জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও নোবেল তা ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্তি পাওয়ার পর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত…
প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটন ও তেলআবিবের ধারণা অসম্পূর্ণ। আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে তাদের মূল্যায়ন অসম্পূর্ণ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন যে, ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। জোলফাকারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের শুরু করা আগ্রাসনের জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে। ইরানি এই সামরিক…
প্রকাশ । ০১ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি প্রশমনের নতুন আশাবাদ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। একইসঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৫ সেন্টে নেমে আসে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম ৪ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৩৩ সেন্টে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত দ্রুত প্রশমিত হতে পারে—এমন আশাবাদ তৈরি হওয়ায় জ্বালানি বাজারে চাপ কমেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি সীমিত করার ইঙ্গিত এবং সরবরাহ…
আমতলী (বরগুনা), ০১ এপ্রিল ২০২৬ বরগুনার আমতলীতে মাত্র ৩ ফুট জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জরিনা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে তিন ফুট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রোববার সকালে ওই জমিতে আব্দুর রব হাওলাদারের জামাতা সেনাসদস্য শাহজাহান ও তার দুই ছেলে রাকিব লোকজন নিয়ে কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী লিটন সিকদার বাধা দিলে শাহজাহান, তার দুই ছেলে এবং সঙ্গে থাকা লোকজন লিটন সিকদারকে মারধর করেন। লিটন সিকদারকে রক্ষা করতে গেলে তার ভাই…
বরিশাল অফিস, ০১ এপ্রিল ২০২৬ বরিশালের চরমোনাই বাৎসরিক মাহফিলে আসা যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ নদীতে ডুবে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুরে চরমোনাই মাহফিল সংলগ্ন কীর্তনখোলা নদীতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে আসা এমভি মানিক-৪ নামের একটি রিজার্ভ লঞ্চ ডুবে যায়। লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাহফিলে এসেছিল। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে জোয়ারের সময় লঞ্চটি কীর্তনখোলা নদীর তীরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। নদীতে পানি বেশি থাকায় লঞ্চটি তীরের বালুর বস্তার ওপর উঠে যায়। পরে বুধবার দুপুরে ভাটা শুরু হলে নদীর পানি কমতে থাকে। এ সময় লঞ্চটি শক্তভাবে বাঁধা অবস্থায়…
প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬ অগ্রিম আয়কর হিসেবে যদি পাঁচ টাকাও বেশি কেটে নেওয়া হয়, ভবিষ্যতে সেটিও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেছেন, আয়কর রিফান্ড ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করতে অটোমেশন কার্যক্রমের পাইলটিং চলছে। অটোমেশনভিত্তিক রিফান্ড ব্যবস্থা অতিরিক্ত কর ফেরত পাওয়ার সুযোগ কেন অতিরিক্ত কর কাটা হয়
ঢাকা, বাংলাদেশ | ০১ এপ্রিল ২০২৬ জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (JSD)-এর সভাপতি আ স ম আবদুর রব। আ স ম রব বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের অঙ্গীকার ছিল সকল রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত। তিনি উল্লেখ করেছেন, এটি কেবল রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; বরং জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার উৎস পুনর্নির্ধারণের একটি ঐতিহাসিক প্রয়াস। তিনি বলেন, গণভোট উপেক্ষা করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সনদ বাস্তবায়নের চেষ্টা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ধারণার পরিপন্থি হবে এবং জন-আস্থার সংকট তৈরি করবে। গণতন্ত্রে ক্ষমতার একমাত্র উৎস জনগণ; জনমতকে পাশ…
প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আনা হবে এবং এই অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১.৮ লাখ কোটি টাকা) অবৈধভাবে প্রেরণ হয়েছে। এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান,…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000