মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, এই সংখ্যা আরও বাড়তে পারে। অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার নিরাপত্তা ইউনিটের অনেকেই নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। সোমবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচার এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
মাদুরো অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া ভেনেজুয়েলার বর্তমান সরকার তার মুক্তির দাবি জানিয়েছে।
অন্যদিকে, মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা সামাজিক মাধ্যমে অডিও বার্তায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সাবেক নেতা হুগো শ্যাভেজের সমাজতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে।
মার্কিন অভিযানের সময় নিহতের সংখ্যা, দোষীদের শনাক্তকরণ এবং ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক তৎপরতা তীব্র হয়েছে।