ঢাকা | ০৫ জানুয়ারি ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বাম গণতান্ত্রিক জোটের পক্ষে বৈঠকে অংশ নেন জোটের শীর্ষ নেতা মুজাইদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক আন্দোলন, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।