হাসাকা, সিরিয়া – ২১ জানুয়ারি ২০২৬
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজির ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় নারী ও শিশুসহ আরও অনেকে আহত হয়েছেন।
হামলার লক্ষ্য ছিল আল-নাশওয়া মহল্লার একটি ঘোড়ার খামার। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে প্রচণ্ড ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সিরিয়া সরকার জানায়, তারা ওয়াইপিজির সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। ওয়াইপিজি হলো পিকেকের সিরিয়ান শাখা, যাকে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
এর আগে উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এবং সরকারের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সাময়িক শান্তি বজায় রাখার চেষ্টা চলছে।
সিরিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে, রাষ্ট্র ও কুর্দীদের সংহতির অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী পদে একজন প্রার্থীর নাম দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ তৎপর রয়েছে।