আবু সাদিক কাইউম বলেন সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক কারবারি ও ছিনতাইয়ের সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার তৎপরতা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই কাজ করছেন তাদেরকে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ডাকসু সকল প্রকার অবৈধ, বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। অপ্রতুল বাজেট ও নানামুখী অসহযোগিতা স্বত্বেও শিক্ষার্থীদের প্রতি দেওয়া কমিটমেন্ট যথাযথভাবে বাস্তবায়নে কাজ করছে ডাকসু।
আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুস্তিকা আকারে তুলে ধরেছি আমাদের যাবতীয় কর্মকাণ্ডের বিবরণ। আমরা জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তা বাস্তবায়নে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সকল সিন্ডিকেট চাঁদাবাজ, নিপীড়ক, মাদককারবারী, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।