২০২৬ সালের ফিফা ওয়াল্ড কাপ বর্জনের কোনো পরিকল্পনা করছে না ফ্রান্স। এমনটাই জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফেরারি বলেন, ‘এই মুহূর্তে আমরা বিশ্বকাপের মতো এত বড় ও বহুল প্রতীক্ষিত একটি প্রতিযোগিতা বর্জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে ভবিষ্যতে কী হবে, তা এখনই পূর্বানুমান করা যাচ্ছে না।’
তিনি ক্রীড়াকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান। ‘২০২৬ বিশ্বকাপ সব ক্রীড়াপ্রেমীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্পের আগ্রহ ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।