কবি জসীম উদ্দিন হল সংসদ আয়োজিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, হলের প্রাধ্যক্ষ ড. শাহীন খান।
হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান৷
তিনদিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।
হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক নাহিদ হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, হল সংসদের জিএস মাসুম আব্দুল্লাহ, এজিএস হিজবুল্লাহ ও বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আরাফাত হোসাইন।