জুলাইয়ের শহীদি মিছিলে শামিল হলেন জুলাইযোদ্ধা আশরাফুল। ৩২ বছর বয়সী এই তরুণ চব্বিশের ৫ আগস্ট মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হন।
দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি, ২০২৬ বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সের আইসিইউতে ভর্তি করানো হয়।
চিকিৎসাধীন অবস্থায়ই আজ ৮-ই ফেব্রুয়ারি সকাল ৮ টা ০৩ মিনিটে শাহাদাত বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।