মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণ-আন্দোলনে নারীরা শক্তি ও সাহসের প্রতীক হয়ে সামনে দাঁড়িয়েছেন। পরিবার থেকে রাষ্ট্র—সবখানেই তাঁদের সক্রিয় ও দৃঢ় উপস্থিতি ইতিহাসে সুস্পষ্ট।
জুলাই গণ-অভ্যুত্থানেও নারীরাই ছিলেন সম্মুখসারির যোদ্ধা, যাঁদের প্রত্যক্ষ অংশগ্রহণ অভ্যুত্থানকে গতি দিয়েছে।
নারীরাই এ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত। ঘরে-বাইরে অকুণ্ঠ পরিশ্রমের মাধ্যমে নারীরা পরিবার ও সমাজ গঠনে অনন্য অবদান রেখে চলেছেন।
এবার সেই শক্তি ও সচেতনতাই প্রতিফলিত হবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে। এ দেশের ৬ কোটি ২৮ লাখ নারী ভোটার সংসদ সদস্য নির্বাচন ও গণভোটে নিজেদের মত প্রকাশ করবেন। এবারের নির্বাচন ও গণভোট হবে নারীদের রাজনৈতিক উচ্চারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।