অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে কমলনগর থানা এলাকায় দায়িত্বপ্রাপ্ত এপিবিএন পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, অফিসার ইনচার্জ (কমলনগর থানা) জনাব ফরিদুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় সুষ্ঠু-সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।