১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ফলাফল গণনা কার্যক্রমের সাথে অস্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। সিট অনুযায়ী ৮-৯ মধ্যে ফলাফল ঘোষণা করার কথা সেটা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করেছে, কাটাকাটি করেছে।
তিনি আরও বলেন, বিশেষ দল কে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। ঢাকার সব গুলো আসন ফলাফল দিতে গড়িমসি করা হয়েছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে।
জোবায়ের আরও বলেন, দুর্বার প্রতিরোধ করা হবে, এই ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। ইসির বক্তব্য আমরা শুনবো, পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের দেয়া ভোটের ফলাফল প্রকাশ নিয়ে যদি ষড়যন্ত্র বন্ধ না হয় এবং পুরানো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করা হয় ১১ দলীয় ঐক্য কঠোর আন্দোলনে যাবে।