ঢাকা | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)
মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (অব.)–এর ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) এ উপলক্ষে সিলেটে ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন পদবির সামরিক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।