ঢাকা | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান একই ধরনের ঘোষণা দেন। তিনি বলেন, তাদের দল থেকে একজন এমপি নির্বাচিত হলেও তিনি কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের শুরুতেই এমন ঘোষণা রাজনৈতিক সংস্কৃতিতে ব্যতিক্রমী বার্তা দিচ্ছে।