ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ রমজানে ‘সহজ সূত্রে কুরআন শিখি’ শিরোনামে ২৭ পর্বের অনলাইন ভিডিও কোর্সের মাধ্যমে ঘরে বসে কুরআন শেখার উদ্যোগ নিয়েছেন।
কোর্সের শিক্ষক হিসেবে থাকছেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী। আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন পড়তে যা যা প্রয়োজন, সবই থাকবে। প্রতিটি পর্বের শেষে অনুশীলন থাকবে। প্রতিদিন তারাবীহের পর একটি করে ভিডিও ইউটিউবে আপলোড হবে। ২৭ রমাদানে সব ২৭ পর্ব সম্পন্ন হলে কেউ শুদ্ধভাবে কুরআন পড়তে সক্ষম হবেন।