ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর আজ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এ সময় জনমনে কৌতূহল দেখা দিয়েছে তার বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে।
দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। তিনি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতাও পাবেন, যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে। দৈনিক ভাতা ৩ হাজার টাকা। বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ রয়েছে।
বিনোদন, যাতায়াত ও পরিবারের ব্যয়ও সরকারি খরচে সুবিধাভোগী। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকার বহন করবে।