ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর কেবলামুখী হয়ে দোয়া করার মধ্য দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কেবলামুখী হয়ে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান প্রচলিত আনুষ্ঠানিকতার পাশাপাশি শহীদ মিনারে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে দোয়া করেন। ঘটনাটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং নতুন এক প্রতীকী বার্তা হিসেবে আলোচনায় আসে।