ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একুশের চেতনা থেকেই দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামের সূত্রপাত। তিনি বলেন, একুশ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে শহীদদের স্মরণ করা যাচ্ছে, যা জাতির জন্য তাৎপর্যপূর্ণ। তার ভাষায়, স্বাধীনতা, পরবর্তী গণতান্ত্রিক সংগ্রাম এবং সাম্প্রতিক জাতীয় চ্যালেঞ্জ—সবকিছুর উৎস একুশের চেতনা।
অর্থনীতি সচল রাখা ও রাজনীতিকে আরও সংহত করার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় একুশের চেতনাকে ধারণ করার আহ্বান জানান তিনি।