ডেস্ক নিউজ | ২১ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার প্রেক্ষাপটে সুইডেন নিজ নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড সামাজিক মাধ্যমে বলেন, ইরানের পরিস্থিতি অনিশ্চিত, তাই নাগরিকদের দেশ ত্যাগ করা উচিত। তিনি বলেন, এখনই আকাশপথ ও স্থলপথের মাধ্যমে ইরান ত্যাগ সম্ভব। যারা থাকতে চান, তাদের সিদ্ধান্ত ব্যক্তিগত হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি সহায়তা করতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হোয়াইট হাউসও সতর্কবার্তা দিয়েছে।