ডিজিটাল ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২৬
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে সরকারের কাছে কেস ফাইল পাঠানো হবে। বিসিবি জানিয়েছে, পুরোনো মামলা ও আইনি বিষয়গুলোর পর্যালোচনা শেষে দ্রুততম সময়ে ফাইল হস্তান্তর করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রক্রিয়া চলমান রয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন,
সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, সাকিব খেলতে ইচ্ছুক এবং বোর্ডের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর পরিকল্পনা চলছে। পুরোনো মামলা ও অন্যান্য আইনি বিষয় নিয়ে সাকিবের আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। রোববার বা সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে কেস ফাইল হস্তান্তর করার প্রস্তুতি চলছে।