ঢাকা | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতাল-এর সিসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম সেলিমা রহমান হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
শায়রুল কবির খান বলেন, “তার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।”
উল্লেখ্য, বেগম সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তার চিকিৎসা চলমান এবং হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থার বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন।