চট্টগ্রাম | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান জানিয়েছেন, হালিশহরে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে।
মঙ্গলবার সকালে সাঈদ আল নোমান রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি দগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আহতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন।