প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পাবনার ঈশ্বরদীর ভবানীপুরে মধ্যরাতে বাড়ি থেকে দাদীকে হত্যা করে নাতনীকে অপহরনের পর ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণ
শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মমিনুজ্জামান।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন তারা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোজাখুজির এক পর্যায়ে পাশ^বর্তি সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও প্রশাসনের প্রতিক্রিয়া
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানায়, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে । তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্ত চিহ্নিত করা হবে।