০৪ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্টদের একটি তালিকা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিগত সরকারের মতো পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
(বিস্তারিত আসছে…)