মুসফিক ফজল আনসারী তার এক ফেসবুক পোস্টে বলেন, বলেন প্রায় ৪০ বছর পর বিশ্বসভায় সভাপতিত্ব করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে সভাপতি পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছে জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশের এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে আমরাও আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি । ইতোমধ্যে আমার বর্তমান কর্মস্থল মেক্সিকোর পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থিতার আনুষ্ঠানিক সমর্থন লাভ করেছি । আমার আওতাধীন কোস্টারিকা ও গুয়েতামালাও আমাদের পক্ষে থাকার মৌখিক আশ্বাস দিয়েছে। আশা করছি ইকুয়েডর ও হন্ডুরাসও তাদের সমর্থন জানাবে।
ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন অর্জনেও বাংলাদেশ সক্ষম হয়েছে।
বিশ্বসভায় বাংলাদেশ নতুন পরিচয়ে ও অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশাই সর্বদা ।
জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে সভাপতি পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000