নাহিদ ইসলাম দলীয় এক ইফতার পার্টিতে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। কিন্তু মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষাকে গত ষোলো বছর ফ্যাসিবাদীরা ভূলুণ্ঠিত করেছে।
তিনি আরও বলেন ফ্যাসিস্টের দোসররা মুক্তিযুদ্ধের নামে, শেখ মুজিবুর রহমানের নামে গুম, খু ন, গণহ*ত্যা, লুটপাটের মতো লীগের সব অপরাধের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।
এখনও একই প্রচেষ্টা লক্ষ্য করছি। মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে আবারও ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে, তাদেরকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করার চেষ্টা করবেন না। আমরা তা হতে দেবো না।