জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। রমনা থানা বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম কর্তৃক বিএনপির নেতা মির্জা আব্বাস–কে ইস্যু করে এই মামলা দায়ের করা হয়েছে, যা আমরা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি।
আমরা মনে করি, একটি উদীয়মান রাজনৈতিক শক্তির কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার লক্ষ্যেই এই মামলা দায়ের করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক বিষয়; কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে আইনের অপব্যবহার করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী।
জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানাতে চায় যে, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে এনসিপির রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না। বরং এ ধরনের অপচেষ্টা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করবে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং রাজনৈতিক উদ্দেশ্যে আইন ব্যবহারের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
যত বাধাই আসুক না কেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কখনোই ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসরদের সাথে আপোষ করবে না। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এনসিপি দৃঢ়ভাবে অটল থাকবে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ:এনসিপি
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000