কুমিল্লা | ১০ মার্চ ২০২৬
কুমিল্লা সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবৈধভাবে দেশে প্রবেশ করছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
স্থানীয় সূত্রের দাবি, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে অবস্থান নেন। সাম্প্রতিক সময়ে তারা কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করছেন।
গোয়েন্দা সূত্রের অভিযোগ, কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিদেশি অস্ত্রসহ দেশে প্রবেশ করেছেন এবং তাদের পেছনে সাবেক কিছু এমপির অর্থায়ন রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
বিজিবি ও পুলিশ বলছে, সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ প্রবেশের সুযোগ পায়নি বলেও দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।