সৈয়দপুর | ১৪ মার্চ ২০২৬
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত
- প্রতিষ্ঠান: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
- পদের নাম: সহকারী শিক্ষক
- বিভাগ: বাংলা, বাংলা ভার্সন
- পদসংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব অ্যাডুকেশন অথবা মাস্টার্স অব অ্যাডুকেশন
- অভিজ্ঞতা: প্রযোজ্য নয়, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
- বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), সাথে বাড়িভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও অন্যান্য সুবিধা
আবেদন প্রক্রিয়া
- চাকরির ধরন: ফুল টাইম
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
- কর্মস্থল: নীলফামারী (সৈয়দপুর)
- আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
- ফি জমার নির্দেশনা: ট্রাস্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে ১০০০ টাকা (এমআইসিআর পে-অর্ডার) জমা দিতে হবে। আবেদনের সঙ্গে রশিদ পাঠাতে হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
- লিখিত পরীক্ষা: ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ১০টায় প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে
- ডেমোস্ট্রেশন / ব্যবহারিক পরীক্ষা: ১২ এপ্রিল ২০২৬
- মৌখিক পরীক্ষা: ১৩ এপ্রিল ২০২৬
- দ্রষ্টব্য: কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না
আবেদন শেষ সময়
৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।