ঢাকা | ১৬ মার্চ ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
- প্রশাসক সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।
- তিনি জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
- গরম আবহাওয়ার কারণে কিছু অংশে শীতাতপনিয়ন্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে।
- পর্যাপ্ত ফ্যান ও লাইট থাকবে।
- অজুখানা ও নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে।
- এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।