সিডনি, অস্ট্রেলিয়া | ১৭ মার্চ ২০২৬
অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বছরের মতো এবারও ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কল (আইপিডিসি) স্টুডেন্ট উইংয়ের উদ্যোগে সিডনির পাঞ্চবৌল মসজিদ প্রাঙ্গণে ৭ মার্চ এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মনিরুজ্জামান।
ড. মনিরুজ্জামান তার বক্তব্যে পবিত্র রমজানের ফজিলত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দুনিয়াবি কাজ, পড়াশোনা ও দ্বীনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আইপিডিসির সেন্ট্রাল ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর ড. রফিকুল ইসলাম রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। তিনি রমজানকে নফস নিয়ন্ত্রণ ও তাকওয়া অর্জনের মাস হিসেবে উল্লেখ করে রমজানের মৌলিক শিক্ষা এবং বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন।
উদ্ধৃতি
“শিক্ষার্থীরা রমজানের মধ্যে নফস নিয়ন্ত্রণ ও তাকওয়া অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের ভারসাম্য বজায় রাখতে পারে।” – প্রফেসর ড. রফিকুল ইসলাম, আইপিডিসি