যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর (FCDO) গতকাল সোমবার ইরানি রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভিকে তলব করেছে।
ব্রিটেনের মাটিতে গোয়েন্দাগিরি ও গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেমাতুল্লাহ শাহসাভানি (৪০) এবং আলী রেজা ফেরাসাতি (২২) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় চার্জশিট গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়, ইসরায়েলি দূতাবাস এবং একটি উপাসনালয় ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করছিলেন।
এই দিকে বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে লেবানন সরকার এবং রবিবারের মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে