প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
বিশ্ববাজারে কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি ১১৮ ডলার ছাড়িয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, তেলের দাম ব্যারেল প্রতি ৮.১০ ডলার বৃদ্ধি পেয়ে ১১৮.৯৩ ডলারে পৌঁছেছে।
বিশ্ববাজারে কুয়েতি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।
বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথের মাধ্যমে হয়। হরমুজ প্রণালী অনিরাপদ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তা বিশ্ব অর্থনীতিতে তেলের অভাব ও মূল্যবৃদ্ধি সৃষ্টি করতে পারে।
কুয়েতি তেলের এই মূল্যবৃদ্ধি সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে নজরকাড়া।