দক্ষিণ লেবাননের জিজিন রোডে একটি ইসরায়েলি বিমান হামলায় আল-মানার পত্রিকার সাংবাদিক আলী শুয়াইব এবং আল-মায়াদিন পত্রিকার নারী সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হন পাশাপাশি আল-মায়াদিনের ভিডিও সাংবাদিক ও ফাতিমার ভাই মোহাম্মদ ফাতুনি (Mohammed Ftouni) নিহত হন।
সাংবাদিকদের বহনকারী একটি চিহ্নিত মিডিয়া ভ্যান লক্ষ্য করে দখলদার ইসরায়েল এই হামলা চালা। পরবর্তীতে উদ্ধারকাজে আসা একটি অ্যাম্বুলেন্সের ওপরও হামলা করা হলে একজন প্যারামেডিক নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) আলী শুয়াইবকে লক্ষ্য করে এই হামলার কথা স্বীকার করেছে এবং তাকে হিজবুল্লাহর ‘রেদওয়ান ফোর্সে’র একজন সদস্য হিসেবে অভিযুক্ত করেছে তবে হিজবুল্লাহ এবং বিভিন্ন সংবাদ সংস্থা এই অভিযোগ অস্বীকার করেছে।
ফাতিমা ফাতুনি তার ইনস্টাগ্রামে সর্বশেষ যে পোস্টটি করেছেন সেটি হলো “আমরা তোমাকে একা ছেড়ে দেব না, হে খামেনেইয়ের পুত্র।”
সাংবাদিক ফাতিমা ফাতুনি মাত্র কয়েক সপ্তাহ আগেই দখলদারদের হামলায় তার পরিবারের সাত সদস্যকে হারিয়েছিলেন।