হরমুজ প্রণালী দিয়ে আরও ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে যাতায়াতের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই ঘোষণাটি দেন আজ। প্রতিদিন ২টি করে পাকিস্তানের জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পারবে।
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপটিকে শান্তির পথে একটি ইতিবাচক এবং গঠনমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া ও ইরাকের মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান।
তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোর ওপর এই অবরোধ বহাল থাকবে। উল্লেখ্য যে, এই প্রণালীটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।