ঢাকা, ২৯ মার্চ ২০২৬
সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। এ উপলক্ষে রাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এ জন্য জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। সকালে দলের মিডিয়া টিম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই এই প্রার্থী ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।