প্রকাশ, ২৯ মার্চ ২০২৬
সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন। নতুন নিয়োগপ্রাপ্ত ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটদের তালিকা নিম্নরূপ:
- রাজশাহী: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম
- চুয়াডাঙ্গা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার
- খুলনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাত
- মাদারীপুর: অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার
- ব্রাহ্মণবাড়িয়া: সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদ
- চাঁদপুর: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমান
- হবিগঞ্জ: মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি,এম, সরফরাজ
- নরসিংদী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া
- মেহেরপুর: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়
- লালমনিরহাট: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব মুহঃ রাশেদুল হক প্রধান
- বান্দরবান: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ সানিউল ফেরদৌস
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।